কিশোরকে কুপিয়ে জখম করল বিএসএফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি কিশোরকে কাস্তে দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার নন্দেরকুটি সীমান্তে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠক করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ভুরুয়ারকুটি বালাতাড়ী গ্রামের নাজমুল হক (১২) আন্তর্জাতিক ৯৩৭ নম্বর মেইন পিলারের পাশে ঘাস কাটতে যায়। এ সময় বিএসএফের টহল দলের সদস্যরা তাকে ঘাস কাটার কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে গতকাল সকালে পতাকা বৈঠক হয়।