কিশোরগঞ্জে আরও ৫৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি রয়টার্স
ছবি রয়টার্স

কিশোরগঞ্জে সবশেষ পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় নতুন করে ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় ১ হাজার ৪৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০৭ জন। মারা গেছেন ২৪ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, জেলায় নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

২০ থেকে ২৯ জুন পর্যন্ত ৩৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়।

জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ৬৪ জন সুস্থ হয়েছেন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৭ জনে।