কিশোরগঞ্জে কোভিড রোগীর সংখ্যা ৬০০ ছাড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলায় নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৬০০ ছাড়াল। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
কিশোরগঞ্জ সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ জনে। ঈদের পর থেকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ৬০২ জন রোগীর মধ্যে কিশোরগঞ্জ সদরে ৮২, হোসেনপুর উপজেলায় ১৩, করিমগঞ্জে ৪৪, তাড়াইলে ৫০, পাকুন্দিয়ায় ২৯, কটিয়াদীতে ২৭, কুলিয়ারচরে ২২, ভৈরবে ২৪২, নিকলীতে ১০, বাজিতপুরে ৩৭, ইটনায় ১৭, মিঠামইনে ২৫ ও অষ্টগ্রামে ৪ জন রয়েছেন। ১৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় মোট ৩৬৮ জন কোভিড রোগী এবং ৭ জন করোনা সন্দেহে বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।