কিশোরগঞ্জে নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। গত রোববার জেলায় সংগৃহীত মোট ৯৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল মঙ্গলবার রাতে পাওয়া যায়। এই ৯৯ জনের নমুনা পরীক্ষায় মোট ৬ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন পুরোনো কোভিড-১৯ পজিটিভ রয়েছেন। ফলে এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়েছে আরও ৫।

গত সোমবার রাত পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৯৪। নতুন করে আরও পাঁচজন শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯। এদিকে নতুন করে জেলায় আরও আটজন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৬৪।

বর্তমানে জেলায় মোট ২৪ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

জানতে চাইলে কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে একজন জেলার তাড়াইল উপজেলার এবং চারজন ভৈরব উপজেলার বাসিন্দা।