কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিকদের এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারণে দুপুরের পর থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, নেতৃত্ব নিয়ে শ্রমিকদের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে এক পক্ষ ধর্মঘটের ডাক দিয়েছে।
এ ঘটনায় বর্তমান কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।