কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে কলেজশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল নিরাপত্তা আইন
প্রতীকী ছবি

ফেসবু‌কে প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনাকে নি‌য়ে কটূক্তিমূলক পোস্ট‌ শেয়ার করার অভিযোগে কি‌শোরগ‌ঞ্জের হোসেনপুর ম‌হিলা ডিগ্রি ক‌লে‌জের প্রভাষক রুহুল আমিন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। গতকাল শ‌নিবার রাত সাড়ে ১০টার দিকে কি‌শোরগঞ্জ শহ‌রের আখড়াবাজার মোড় এলাকা থে‌কে হোসেনপুর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার ক‌রে।

হো‌সেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তা‌ফিজুর রহমান বলেন, ১৪ অক্টোবর ‘স্বপ্নের পৃ‌থিবী অন্ধকার’ না‌মে এক‌টি আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক এক‌টি পোস্ট দেওয়া হয়।‌ হো‌সেনপুর ম‌হিলা ডিগ্রি ক‌লে‌জের প্রভাষক রুহুল আমিন ওই দিনই পোস্টটি নি‌জের ফেসবুক আইডিতে শেয়ার ক‌রেন। বিষয়‌টি নজ‌রে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপা‌রে পুলিশ বাদী হয়ে হো‌সেনপুর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে রুহুল আমিন‌ের বিরুদ্ধে এক‌টি মামলা করেছে।