কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছেকিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় ৪১১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ১৭ শতাংশ। এই সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন। আজ সোমবার কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় রয়েছেন ৩৮ জন, হোসেনপুর উপজেলায় ৭ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ২৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ২২ জন, বাজিতপুর উপজেলায় ১০ জন, ইটনা উপজেলায় ৩ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।
জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৮। এর মধ্যে ৫ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১২৬ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বলেন, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৮। এর মধ্যে ৫ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১২৬ জন।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন কিশোরগঞ্জ সদর উপজেলার, ২ জন ভৈরব উপজেলার, ১ জন কুলিয়ারচর উপজেলার এবং একজন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় মারা গেছেন সর্বোচ্চ ৪৫ জন।
বর্তমানে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৫০ শয্যার মধ্যে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৯৪। এর মধ্যে ১০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।