কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে মুঠোফোনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া প্রধান আসামি হলেন সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়ার গ্যাসলাইন এলাকার মো. নাসির (১৯)। বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হলো না।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বলেন, এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে মেয়েটির মা ওই চারজনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ধামাচাপা দিতে প্রধান আসামির পরিবার ও লোকজন টাকা দিয়ে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন। তিনি আসামিদের বিচার দাবি করেন।
মামলার বাদী ও মেয়েটির মা

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মেয়েটি বাড়ির পাশে খেলতে যায়। এ সময় নাসিরসহ দুজন তাকে তুলে নিয়ে যায়। নিজের বাড়িতে আটকে রেখে নাসির তাকে ধর্ষণ করেন। বাকি তিন কিশোর এতে সহায়তা করে। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ নম্বরে কল করেন। রাত ১১টার দিকে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় ওই চারজনকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক সুজন তালুকদার প্রথম আলোকে বলেন, তিনি বুধবার রাতে কদমতলী এলাকায় ডিউটিতে ছিলেন। ৯৯৯ নম্বরে কল পেয়ে তিনি মেয়েটিকে উদ্ধার করেন এবং ওই চারজনকে আটক করে থানায় নিয়ে যান।

মেয়েটির মা বলেন, ঘটনাটি ধামাচাপা দিতে প্রধান আসামির পরিবার ও লোকজন টাকা দিয়ে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন। তিনি আসামিদের বিচার দাবি করেন।