কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক তরুণের বিরুদ্ধে গত রোববার দিবাগত রাতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা পরদিন সোমবার রাতে থানায় একটি মামলা করেন। আজ মঙ্গলবার আদালতে মেয়েটির জবানবন্দি নেওয়া হয়েছে।
ওই তরুণ হলেন আলমডাঙ্গা পৌর এলাকার নওদা বণ্ডবিল গ্রামের মো. কামরুজ্জামান (২৫)। তিনি পলাতক।
আসামি পলাতক। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি নবম শ্রেণিতে পড়ে। কামরুজ্জামান মেয়েটিকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। তিনি মেয়েটির বাবা-মায়ের কাছে বিয়ের প্রস্তাবও পাঠান। কিন্তু মেয়েটির পরিবার এতে রাজি হয়নি। রোববার মধ্যরাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়। এ সময় সেখানে ওত পেতে থাকা কামরুজ্জামান তাকে কৌশলে তুলে নিয়ে গিয়ে পরিত্যক্ত স্থানে ধর্ষণ করেন। মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি অভিভাবকদের জানায়। আজ আদালতে মেয়েটির ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। জেলা সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।
জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আসামি পলাতক। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।