কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে (৫৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহাব উদ্দিন। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকদের পরামর্শে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সোনাগাজী থানার ওসি সৈয়দুল মোস্তফা বলেন, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।