কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে। ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে জিএসটি (জেনারেল, সায়েন্স ও টেকনোলজি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা www.couadmission.com ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদন ফি ৬০০ টাকা। বিকাশ, রকেট, নগদ, কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। এতে সার্ভিস চার্জ দিতে হবে। এক ফিতেই সব ইউনিটে আবেদন করা যাবে। সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে। পরিচিতি ক্লাস শুরু হবে ১৬ জানুয়ারি।
এক ফিতেই সব ইউনিটে আবেদন করা যাবে। সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে। পরিচিতি ক্লাস শুরু হবে ১৬ জানুয়ারি।
এ বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), অর্থনীতি, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা, ইংরেজি ও আইন, ব্যবস্থাপনা শিক্ষা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মো. আবু তাহের বলেন, ভর্তি সংক্রান্ত যেকোনো নিয়মনীতির পরিবর্তন, সংশোধন, সংযোজন ও বিয়োজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বিস্তারিত তথ্যাবলি www.couadmission.com এই ওয়েবসাইট থেকে জানা যাবে। হেল্পলাইন নম্বর: ০১৫৫৭৩৩০৩৮১/ ০১৫৫৭৩৩০৩৮২ (সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত)।