কুমিল্লা মেডিকেলে আইসোলেশনে মৃত ব্যক্তির করোনা পজিটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫ মে সকালে মারা যাওয়া দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। আজ শুক্রবার দুপুরে নমুনা পরীক্ষার ফল পজিটিভ বলে জানানো হয়। মৃত্যুর পর তাঁর শরীর থেকে করোনার নমুনা নেওয়া হয়েছিল। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, ‘৫ মে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তি ৪ মে বিকেলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। আজ শুক্রবার ওই ব্যক্তির নমুনা পজিটিভ আসে।’

মুজিবুর রহমান আরও বলেন, ‘আমরা হাসপাতালটিকে করোনা রোগীর সেবার উপযোগী করে তুলছি। এখন কেন্দ্রীয় অক্সিজেনের কাজ ও ফটকের কাজ চলছে। একই সঙ্গে আইসিইউর কাজ চলছে। আশঙ্কাজনক রোগীদের আমরা কুমিল্লা শহরতলির ফোরটিজ হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করছি।’