কুমিল্লায় আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

কুমিল্লা শহরতলির চাঁদপুর বৌবাজারে অগ্নিদগ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে সে মারা যায়। আজ মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে অন্তত ৯টি দোকান।

অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া কিশোরের নাম আরাফাত হোসেন (১৪)। সে চাঁদপুর গাউছিয়া মসজিদ এলাকার বারেক মিয়ার ছেলে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, চাঁদপুরের বৌবাজারের মমতাজ উদ্দিন সুপারমার্কেটের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ওই আগুনে লেপ-তোশকের দোকানটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে জুতা, মুঠোফোন, মুদি, প্রসাধনসামগ্রীর দোকানসহ আরও আটটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণে এলেও আরাফাত নামের এক কিশোর মারা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন আরও জানান, বাজারে অগ্নিকাণ্ড দেখে আরাফাত আগুন নেভাতে আসে। ওই কিশোরের অসাবধানতার কারণে তার গায়ে আগুন ধরে যায়। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।