কুমিল্লায় করোনায় আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৬৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক দিনে মারা গেছেন চারজন। তাঁরা জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে জেলায় মারা গেলেন মোট ১২৮ জন।
আজ বৃহস্পতিবার আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ৪ হাজার ৭৬৫ জনের। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে চৌদ্দগ্রামে ২০ জন; কুমিল্লা সিটি করপোরেশনে ১৬; নাঙ্গলকোটে ১০; মুরাদনগরে ৭; লাকসামে ৪; লালমাইয়ে ৩ জন; মেঘনা, মনোহরগঞ্জ ও আদর্শ সদরে ২ জন করে এবং ব্রাহ্মণপাড়ায় ১ জন রয়েছেন।