কুমিল্লায় করোনায় এক দিনে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

কুমিল্লা জেলায় আজ বুধবার কোভিড–১৯ রোগে আক্রান্ত আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে এই জেলায় করোনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন প্রথম আলোকে আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ কোভিড–১৯ রোগে আক্রান্ত দেবীদ্বার উপজেলার এক পুরুষ (৬০) ও এক নারী (৫৫), কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এক পুরুষ (৬০), আদর্শ সদর উপজেলার এক নারী (৬০) ও চান্দিনা উপজেলার এক পুরুষ (৫৪) মারা গেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ কুমিল্লা জেলায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চৌদ্দগ্রামের ১৪ জন, কুমিল্লা সিটি করপোরেশনের ১৩ জন, মুরাদনগর, হোমনা ও দেবীদ্বারের ৪ জন করে, লাকসাম ও মনোহরগঞ্জে ৩ জন করে এবং নাঙ্গলকোট ও চান্দিনায় ১ জন করে রয়েছেন। আজ সুস্থ হয়েছেন ১৮৬ জন। এর মধ্যে লাকসামে ৬৪ জন, হোমনায় ৫৯ জন, সিটি করপোরেশনে ৩৬ জন, সদর দক্ষিণে ১২ জন, বুড়িচংয়ে ৫ জন, মুরাদনগরে ৪ জন, আদর্শ সদরে ৩ জন, নাঙ্গলকোটে ২ জন ও দেবীদ্বারে ১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট ২৫ হাজার ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে আজ পর্যন্ত ২৪ হাজার ৯৫৮ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৪৯ জন।