কুমিল্লায় করোনায় তিন নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুমিল্লা জেলায় আজ সোমবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন তিনজন নারী। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৬২ ও ৩৬ বছরের দুজন এবং চান্দিনা উপজেলার ৪৫ বছরের একজন। এ নিয়ে জেলায় কোভিডে মারা গেলেন ১৩৮ জন।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মো. এনামুল হক জানান, কুমিল্লা জেলায় গত ৯ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় কোভিডে প্রথম মারা যায় ১১ এপ্রিল। এখন পর্যন্ত শনাক্ত রোগী ৫ হাজার ২৮০ জন। এই সময়ে মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ২২৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ করোনায় সংক্রমিত হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনে ২১ জন, নাঙ্গলকোটে ১৯, চান্দিনায় ১২, বুড়িচংয়ে ১০, মনোহরগঞ্জে ৫, চৌদ্দগ্রাম ও বরুড়ায় ২ জন করে এবং আদর্শ সদরে ১ জন।

জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৭৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৬২২ জনের প্রতিবেদন পাওয়া গেছে। ১৩০ জনের নমুনার প্রতিবেদন এখনো আসেনি।