কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটির কাউন্সিলর মো. সোহেল এবং তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার আসামি সোহেল ওরফে জেল সোহেল এবং সায়মন। মঙ্গলবার বিকেলে
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল এবং তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরের নবগ্রাম এলাকার শাহআলমের ছেলে সোহেল ওরফে জেল সোহেল (২৮) এবং একই এলাকার প্রয়াত সামছুল হকের ছেলে সায়মন (৩০)। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া সেতুসংলগ্ন বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

ডিবির পরিদর্শক মঞ্জুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল হত্যা মামলার ২ নম্বর এবং সায়মন ১০ নম্বর আসামি।

এই হত্যা মামলার এজাহারভুক্ত ১১ আসামির মধ্যে তিনজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত ও ৭ জন গ্রেপ্তার হয়েছেন।

এই হত্যা মামলার এজাহারভুক্ত ১১ আসামির মধ্যে তিনজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত ও ৭ জন গ্রেপ্তার হয়েছেন। মামলার ১১ নম্বর আসামি সুজানগর বউবাজার এলাকার রনি (৩২) পলাতক। গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে চারজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তাঁরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর বিকেল সাড়ে চারটায় কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রিস্টার এন্টারপ্রাইজে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরদিন রাত সোয়া ১২টায় কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে দেওয়া হয় কোতোয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক কায়সার হামিদকে। গত রোববার এই মামলার তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন