ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ারের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১০টার দিকে নগরের শামবকসী এলাকায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।
প্রয়াত দেলোয়ারের পরিবার ও ২৬ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে দেড় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নিহত দেলোয়ার হোসেনের বড় ভাই মামলার বাদী শাহাদাত হোসেন, দেলোয়ারের স্ত্রী জিলকদের নেছা, শাশুড়ি নুরুন্নাহার বেগম, যুবলীগ নেতা মোরশেদুল আলম, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি–পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দেলোয়ার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সত্তার এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রেজাউল করিমসহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন। পরে জনতা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের বল্লভপুর-শামবকসী এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের শামবকসী এলাকায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।
এ সময় নিহত দেলোয়ারের স্ত্রী জিলকদের নেছার সঙ্গে তাঁদের দুই শিশুসন্তান রাইয়ান হোসেন (৭) ও সাফোয়ান হোসেন (৪) বাবার হত্যাকারীদের বিচার দাবিতে পোস্টার হাতে সড়কে দাঁড়িয়ে থাকে। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। দেলোয়ারের স্ত্রী জিলকদের নেছা বলেন, দেলোয়ার হত্যাকাণ্ডের পর থেকেই আসামি ও তাঁদের অনুসারীদের হুমকির কারণে এতিম দুই সন্তানকে নিয়ে প্রাণভয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। স্বামীর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সদর দক্ষিণ মডেল থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর শামবকসী এলাকায় সন্ত্রাসীরা মাথায় গুলি করে দেলোয়ারকে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একই গ্রামের রেজাউল করিম, কাউছার ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছরের ২৪ সেপ্টেম্বর পিবিআই নগরীর নোয়াগ্রাম এলাকার আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের পর তিনি আদালতে দেলোয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি জবানবন্দিতে কাউন্সিলর সত্তারের নাম হত্যার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. মতিউর রহমান বলেন, গত বছরের ১১ নভেম্বর সকালে পুরাতন চৌয়ারা বাজারে খুন হওয়া স্থানীয় যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী হত্যা মামলার দুই নম্বর আসামি কাউন্সিলর সত্তারকে গত ২৬ জানুয়ারি ঢাকার শাহবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে আছেন।
২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেন দেলোয়ার হোসেন ও আবদুস সত্তার। ওই নির্বাচনে রাজনৈতিক গুরু দেলোয়ারকে পরাজিত করে কাউন্সিলর হন সত্তার। ওই সত্তারকেই দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ১৮ ফেব্রুয়ারি আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
পিবিআইয়ের এই কর্মকর্তা জানান, কাউন্সিলর আবদুস সত্তারকে দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ১৮ ফেব্রুয়ারি আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। এ বিষয়ে (আজ) বৃহস্পতিবার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। আবদুস সত্তারকে রিমান্ডে এনে দেলোয়ার হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেন দেলোয়ার হোসেন ও আবদুস সত্তার। ওই নির্বাচনে রাজনৈতিক গুরু দেলোয়ারকে পরাজিত করে কাউন্সিলর হন সত্তার। এরপর দেলোয়ারকে ঘায়েল করার জন্য সত্তার তৎপর হন বলে এলাকায় প্রচার রয়েছে। এরপরই চৌয়ারা এলাকায় পরপর দুটি হত্যাকাণ্ড হয়।