কুমিল্লায় ট্রাকচাপায় ৩ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে রিকশা। শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সাহেববাজার এলাকায়
ছবি: প্রথম আলো

কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় তিন যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার সাহেববাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জায়ফরনগর গ্রামের বাসিন্দা আবদুল আহাদ (২৭), বড়লেখা উপজেলার গুচ্ছগ্রামের ইউছুফ মিয়া (২২) ও বুড়িচংয়ের ডাকালাপাড়ার রিকশাচালক ইকবাল হোসেন (২৪।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা-পুলিশ জানায়, আহাদ ও ইউছুফ রিকশায় করে আজ সকাল ছয়টার দিকে সাহেববাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর দুই সহযোগীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। এ ঘটনায় মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।