কুমিল্লায় ট্রাক্টর খাদে পড়ে চালকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় ট্রাক্টর খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের বাবুল মিয়ার ছেল টুটুল মিয়া (২২), বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে ট্রাক্টরচালক বাবলু মিয়া তাঁর দুই সহকারীকে নিয়ে বাখরনগর আশা ব্রিকফিল্ডের দিকে ইট আনতে যাচ্ছিলেন। ট্রাক্টরটি মোচাগড়া দরিপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় মোচাগড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি সড়কের পাশের কচুরিপানাযুক্ত খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে আশপাশের লোকজন তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ইট আনতে যাওয়া ট্রাক্টরটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।