কুমিল্লায় শচীন দেববর্মণের জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন দেববর্মণের জন্মবার্ষিকীতে কুমিল্লা জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার সকালে কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায়
প্রথম আলো

উপমহাদেশের কিংবদন্তি সংগীতস্রষ্টা শচীন দেববর্মণের ১১৫তম জন্মবার্ষিকী আজ ১ অক্টোবর। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় তাঁর স্মৃতিবিজড়িত জন্মভিটা কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান।

আরও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন, সোহান সরকার ও রাজন দাস, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন, লেখক ও গবেষক আলী হোসেন চৌধুরী, ইতিহাসবিদ গোলাম ফারুক, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট নাট্যাভিনেতা শাজাহান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য হাসান ইমাম মজুমদার, কুমিল্লা জেলার সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ প্রমুখ।

সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ বলেন, গত বছর করোনার কারণে শচীনমেলা হয়নি। এবার ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী শচীনমেলা হবে।

সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ বলেন, শচীনকর্তার জন্ম ও মৃত্যু দিবস অক্টোবর মাসে। ২০১৮ সালে ‘শচীনমেলা’ শুরু হয়। গত বছর করোনার কারণে শচীনমেলা হয়নি। এবার ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী শচীনমেলা হবে।

১৯০৬ সালের ১ অক্টোবর শচীন দেববর্মণ কুমিল্লা নগরের দক্ষিণ চর্থার এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি এস ডি বর্মণ নামে পরিচিত। তাঁকে ‘শচীনকর্তা’ নামেও ডাকা হয়। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি মারা যান। শচীনকর্তার এই বাড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামও সংগীত পরিবেশন করতে এসেছিলেন।