কুমিল্লায় ১৯ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলায় আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৩০ জনে। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেবীদ্বার ও হোমনা উপজেলায় চারজন করে, চান্দিনা ও ব্রাহ্মণপাড়া উপজেলায় তিনজন করে, মনোহরগঞ্জ উপজেলায় দুজন এবং বরুড়া, তিতাস ও দাউদকান্দি উপজেলায় একজন করে রয়েছেন। রোববার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১ হাজার ৪৩০ জনের। সুস্থ হয়েছেন ২১৭ জন। মারা গেছেন ৪১ জন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১১ হাজার ৯১০ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৩২৮ জনের প্রতিবেদন পাওয়া গেছে। বাকিদের নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি।