কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের ডাকে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যানের ডাকে দুই দিনের হরতালে জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার এ হরতাল চলে। গতকাল চেয়ারম্যানের ছোট ভাই মাদক ব্যবসায়ী তানু মিয়ার হামলায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক আহত হন।
এলাকাবাসী জানান, ১৯ জুলাই ১৪ নম্বর বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রকাশ করা মাদক ব্যবসায়ীদের তালিকা প্রথম আলোসহ কয়েকটি দৈনিকে ছাপা হয়। ওই তালিকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ভাই তানু মিয়ার নামও ছিল। চেয়ারম্যান ২৩ জুলাই এক সভা করে তাঁর ভাইকে নির্দোষ দাবি করেন। সেই সঙ্গে বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে প্রথম আলো প্রতিনিধির বিচারের দাবিতে দুই দিনের হরতাল ডাকেন।
১৪ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার বলেন, তনু এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক চোরাচালানের মামলা রয়েছে।