কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাটি এমনভাবে ঘটেছে যে অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতর গেঁথে গেছে। নিহত ব্যক্তিদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ও চালক। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
বিস্তারিত আসছে।