কুড়িগ্রামে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল জব্বার (৬৫)। তিনি নাগেশ্বরী পৌরসভার সোলের খামারের গ্রামের মৃত ছাবের আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের সময় বাড়ির বিদ্যুতের তার মাটিতে পড়ে যায়। সকালে আবদুল জব্বার সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির।