কুড়িগ্রামে লরিচাপায় কণ্ঠশিল্পী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুড়িগ্রামে ট্যাংক লরির চাপায় এক কণ্ঠশিল্পী নিহত ও এক গিটারিস্ট আহত হয়েছেন। আজ রোববার বেলা তিনটায় কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া কণ্ঠশিল্পীর নাম আশরাফুন নাহার (১৮। তিনি চিলমারী উপজেলার আকুন্দপাড়ার শামীম ফুয়াদ হাসানের স্ত্রী। এ দুর্ঘটনায় আহত গিটারিস্ট বিপুল (৩০)। তিনি কুড়িগ্রাম পৌরসভাধীন হাটিরপাড় এরাকার নুর ইসলামের ছেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, আজ বেলা তিনটায় আশরাফুন নাহার ও বিপুল মোটরসাইকেলে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি তেলবাহী ট্যাংক লরি পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আশরাফুন নাহার লরির চাপায় ঘটনাস্থলেই মারা যান এবং বিপুল গুরুতর আহত হন।

স্থানীয় ব্যক্তিরা বিপুলকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শহরের ত্রিমোহনী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লরিটি জব্দ করে কুড়িগ্রাম সদর থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।