কুয়াকাটায় বিয়ের কথা বলে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে নিয়ে তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার ওই তরুণী বাদী হয়ে  কলাপাড়া উপজেলার আল আমিন (২০) ও তাঁর সহযোগী শামিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহিপুর থানায় মামলা করেন। পুলিশ মামলার আসামি শামিমকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারের বরাত দিয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাত মাস আগে আল আমিনের সঙ্গে মুঠোফোনে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গতকাল শনিবার বিকেলে আল আমিন কুয়াকাটার একটি আবাসিক হোটেলে তরুণীকে নিয়ে যান। উভয়ের পরিবার বিষয়টি জেনে গেলে এ নিয়ে হোটেলে সালিস বৈঠক বসে। আল আমিন তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে তরুণী ধর্ষণের মামলা করেন।

মহিপুর থানার ওসি বলেন, আজ দুপুরে শামিমকে আদালতে পাঠানো হয়। তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।