কৃষক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল রোববার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ডাল, তেলবীজ ও দানাজাতীয় ফসলের জাত পরিচিতি এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের সভাকক্ষে ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল মালেক। এতে এলাকার শতাধিক কৃষক অংশ নেন। এ সময় বিনা উপকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আখতারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। ইউএনও তরফদার সোহেল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন প্রমুখ বক্তব্য দেন।