কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে নাবিল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নাবিল একই গ্রামের আহাদ মিয়ার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্যার পানি কিছুটা কমায় বৃহস্পতিবার সন্ধ্যায় নাবিল বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।