কেশবপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের কেশবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কেশবপুর-সাগরদাঁড়ি সড়কে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম আয়েশা আক্তার (৪)। সে মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, শিশুটি রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন অটোরিকশাটি আটক করেন, তবে এ সময় পালিয়ে গেছেন অটোরিকশাচালক।