কেশবপুরে চিকিৎসকসহ ৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, দুজন স্বাস্থ্যকর্মীসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, হাসপতালের একজন চিকিৎসক, একজন উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, যক্ষার সেবাদান কার্যক্রমের একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া উপজেলার আরেক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়েছে।

এর আগে একজন উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন টিকাদানকারী ও একজন গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত হন। কেশবপুরে গত চার দিনে মোট সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।