কেশবপুরে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে রাসেল হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাগরদাঁড়ি ইউনিয়নের ঢেপার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল হোসেন সাবদিয়া গ্রামের মাজেদ মোড়লের ছেলে। মঙ্গলবার সকালে রাসেলের লাশ ঢেপার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
রাসেল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর মোটরসাইকেলটি গোপসেনা মাঠের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন জানান, লাশের গলার ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপের এবং পেটের ডান পাশে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।