ক্বণনের কর্মশালায় ভর্তি চলছে
আবৃত্তি সংগঠন ক্বণনের আয়োজনে আবৃত্তি ও সংবাদপাঠের ওপর তিন মাসব্যাপী আবৃত্তি ও সংবাদ পাঠবিষয়ক ৬৪তম কর্মশালায় ভর্তি চলছে। প্রতি শুক্রবার বেলা তিনটায় চেরাগী পাহাড়ের কদম মোবারক এম ওয়াই স্কুলে ক্লাস হবে। এই প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠ, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। নবম থেকে তদূর্ধ্ব শ্রেণির ছাত্রছাত্রীকে কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যে বুকমার্ক (চেরাগী পাহাড়), নন্দন (লুসাই ভবন, চেরাগী পাহাড়), আলমগীর ব্রাদার্স (মোমিন রোড), প্রথমা (সিপ্রং টাওয়ার, জামালখান), কারেন্ট বুক সেন্টার (নিউ মার্কেটের বিপরীতে), কে ওয়ার্ল্ড (কেয়ারী মার্কেট, দ্বিতীয় তলা, চকবাজার), জনসংযোগ কার্যালয়, আইআইইউসি (প্যারেড মাঠের পশ্চিম কর্নার), সফির চায়ের দোকান (শিল্পকলা একাডেমী) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মওর দোয়ান ও সফির বুক স্টল থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানার জন্য ০১৭২২৪৪৬৩৬২, ০১৮১৫৫০৬৭০৯ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি