প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিভাগের ১০ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের নিয়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। খুলনা বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।