ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা গতকাল বুধবার থেকে ক্লাসে ফিরেছেন। হলের ডাইনিংয়ে না খেলে জরিমানা করা, উচ্চগতির ইন্টারনেট চালু, মান উন্নয়ন পরীক্ষার অনুমতি দেওয়াসহ নয়টি দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। গত ২৬ নভেম্বর থেকে তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিলেন। দাবিদাওয়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে চুয়েট কর্তৃক্ষের কয়েক দফায় বৈঠক হয়। কর্তৃপক্ষ নয়টির মধ্যে পাচটি দাবি মেনে নেয়। বাকি চারটি দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন।
চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো দিক। চুয়েট প্রশাসন শিক্ষার্থীদের সুযোগ-সবিধার ব্যাপারে সদা তৎপর।’