ক্লিনিক সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈধ কাগজপত্র না থাকায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুজাতপুর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সুজাতপুর বাজারের ওই ক্লিনিকে অভিযান চালান ইউএনও। ক্লিনিকের মালিক সুমন চন্দ্র ঘোষ তাঁর প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের নির্দেশে ওই ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া ক্লিনিকের মালিককে এক লাখ টাকার অর্থদণ্ড করেন আদালত।