কয়রায় ১২ কেজি হরিণের মাংসসহ আটক একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলার মানচিত্র

খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বড় আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে অসিত কুমার সরদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা হরিণের মাংস বন বিভাগের খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, আসামিকে কয়রা বন আদালতে সোপর্দ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে হরিণের মাংস মাটি চাপা দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে।