খালের পানিতে হাতড়ে ছেলের লাশ পেলেন বাবা

সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারিচালিত অটোরিকশার কিশোর চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহীন আহমদ (১৪)। সে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে। সোমবার ভোরে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের কাটাখাল সংলগ্ন ছোট খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

সোমবার ভোরে কিশোর চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হয়‌নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশের প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারিচালিত অটোরিকশার কিশোর চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহীন আহমদ (১৪)। সে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে। সোমবার ভোরে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের কাটাখাল সংলগ্ন ছোট খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বা‌ড়ি থেকে বের হন। এরপর রাত ১০টা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় বাবা আবুল কাসেম তার খোঁজে বের হন। তবে ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে বঙ্গবীর মোড়ের পাশে ছেলে শাহীনের অটোরিকশাটি দেখতে পান বাবা। তবে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কাটাখাল সেতু সংলগ্ন স্থানে একসময় তিনি শাহীনের জুতা দেখতে পান। খালে নেমে পা‌নিতে হাতরে ছেলের লাশ পান বাবা। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে শাহীনের লাশ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ‌হিল্লোল রায় বলেন, সোমবার ভোরে কিশোর চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়‌নি। প‌রিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই কিশোর চাচার ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশা নিয়ে প্রায়ই যাত্রী পরিবহন করত। রোববারও যাত্রী পরিবহনের জন‌্য সন্ধ্যার পর বা‌ড়ি থেকে বের হয়েছিল। অটোরিকশাটি উদ্ধার করা হলেও এর বিভিন্ন যন্ত্রাংশ গায়েব হয়ে গেছে। ঘটনার সঙ্গে জ‌ড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।