খুলনা বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে
খুলনা বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও চারজন মারা গেছেন। এই সময়ে ২ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৩।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯০ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল এবং ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের ২৪ ঘণ্টার চেয়ে গত ২৪ ঘণ্টায় ৫০১টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ২৫। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়।
বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৬৯৩ জন। সুস্থতার হার ৯২ দশমিক ১২।
এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা।
করোনায় মারা যাওয়া সর্বশেষ চারজনের মধ্যে খুলনায় দুইজন এবং কুষ্টিয়া ও যশোরে একজন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫। মৃত্যুর হার ২ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন কুষ্টিয়ায় ৭৪৫ জন। এ ছাড়া যশোরে মারা গেছেন ৪৭৫ জন, ঝিনাইদহে ২৬৪ জন, চুয়াডাঙ্গায় ১৮৯ জন, মেহেরপুরে ১৭৯ জন, বাগেরহাটে ১৪২ জন, নড়াইলে ১১৫ জন, মাগুরায় ৯০ জন এবং সাতক্ষীরায় করোনায় ৮৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোরে রয়েছেন সর্বোচ্চ ৩৭ জন। এ ছাড়া চুয়াডাঙ্গায় রয়েছেন ১৪ জন, ঝিনাইদহে ১৬ জন, খুলনায় ২৭ জন, নড়াইলে ৬ জন, সাতক্ষীরায় ১২ জন, বাগেরহাটে ৪ জন, মাগুরায় ১১ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৬৩২। এর মধ্যে ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা সবাই বাসায় রয়েছেন।