খুলনা বিভাগে করোনায় মৃত্যু ২৯০০ ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও কিছুটা বেড়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ১৩ জন। এর আগের দিন বিভাগে করোনায় মারা গিয়েছিলেন ১২ জন। তার আগের দিন মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ছিল ১১। নতুন হিসাব নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯০৩।

খুলনা স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনায় মারা গেছেন চারজন, যশোরে দুজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছিল ৩৯৬ জনের।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চে। সেই থেকে এ পর্যন্ত বিভাগে ১০ জেলায় মোট ১ লাখ ৬ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫২৩ জন।

জেলাভিত্তিক করোনা–সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০০। জেলায় করোনায় মারা গেছেন ৭৩৭ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৫৬ জন।

২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনায় মারা গেছেন চারজন, যশোরে দুজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯০৩।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে চারজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৭ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৫০৮ জন। সাতক্ষীরায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯৬ জনের এবং মারা গেছেন ৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫৮০ জন।

যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৭৬৭ জনের। মোট মারা গেছেন ৪৪০ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৩৩ জন। নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৭২ জনের। মোট মারা গেছেন ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭১ জন।

ঝিনাইদহে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৩৮ জনের। মোট মারা গেছেন ২৫১ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২৩ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ১৬৪ জনের। মোট মারা গেছেন ৬৯৮ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩২ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৭৫ জনের। মোট মারা গেছেন ১৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৭ জন। মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুজনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪৮৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৭৯ জনের। মোট মারা গেছেন ৮৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪৬ জন।