খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়াল
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়াল। এই সময়ে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন—এই তিন প্রক্রিয়ায় ৩ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা করে মোট ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক শূন্য ৫ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯০ জন। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৯০৬ জনের। গতকালের চেয়ে আজ ৫৩৪টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৪ দশমিক ১৮ শতাংশ। আজ শনাক্ত রোগী ও শনাক্তের হার দুটোই কমেছে। তবে এ সময় মৃত্যুর সংখ্যা বেড়েছে।
করোনায় মারা যাওয়া সর্বশেষ ব্যক্তিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে ৭ জন, কুষ্টিয়ায় ও চুয়াডাঙ্গায় ৬ জন করে, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং ঝিনাইদহে ১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২০। মৃত্যুর হার ২ দশমিক ৬০ শতাংশ। বিভাগে মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ৬৫৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন কুষ্টিয়ায় ৫৮৯ জন। এ ছাড়া যশোরে মারা গেছেন ৩৬৮ জন, ঝিনাইদহে ২১৪ জন, চুয়াডাঙ্গায় ১৭১ জন, মেহেরপুরে ১৪৬ জন, বাগেরহাটে ১২৭ জন, নড়াইলে ৯৪ জন, সাতক্ষীরায় ৮৫ জন এবং মাগুরায় ৭৩ জন মারা গেছেন।
করোনায় মারা যাওয়া সর্বশেষ ব্যক্তিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে ৭ জন, কুষ্টিয়ায় ও চুয়াডাঙ্গায় ৬ জন করে, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং ঝিনাইদহে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১৫০ জন যশোরের। এ ছাড়া ঝিনাইদহে ৭৭ জন, খুলনায় ১০৩ জন, কুষ্টিয়ায় ১৪৩ জন, চুয়াডাঙ্গায় ৪০ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৪৭ জন, মাগুরায় ৫৯ জন, মেহেরপুরে ৪৩ জন এবং নড়াইলে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৮৭৬।
শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২৪ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে শনাক্ত ১৯ হাজার ২৯৭ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ২৭১ জন, বাগেরহাটে ৬ হাজার ২৪২ জন, চুয়াডাঙ্গায় ৬ হাজার ১৬৯ জন, ঝিনাইদহে ৮ হাজার ৮ জন, সাতক্ষীরায় ৫ হাজার ৮৬১ জন, নড়াইলে ৪ হাজার ৩০৫ জন, মেহেরপুরে ৪ হাজার ৪৪ জন এবং মাগুরায় ৩ হাজার ৩১০ জন শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৯৬২ জন। সুস্থতার হার ৭৬ দশমিক ৩৫। বিভাগে বর্তমানে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী রয়েছেন ২০ হাজার ৩৯৪ জন। তাঁদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩০৪ জন। অন্যরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।