খুলনায় ভোটকেন্দ্র থেকে চাপাতিসহ প্রার্থীর ছেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় ভোটকেন্দ্র থেকে চাপাতিসহ শামীম ফকির (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালের দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
আটক শামীম ফকির ঘাটভোগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী আসাদ ফকিরের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় ভোট কেন্দ্রের মধ্যে ঘোরাঘুরি করার সময় শামীম ফকিরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁর কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।