খুলনায় আইসোলেশন ওয়ার্ডে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস সংক্রান্ত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওই নারীর (৪৫) বাড়ি পিরোজপুরের জিয়া নগর এলাকায়। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে জ্বর, সর্দি, কাশি নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের করোনাভাইরাস সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, ওই নারীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশটি যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে কোনো রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তাঁকে করোনাভাইরাস সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সেখান থেকেই রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।