খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, শিশু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার অভিযোগে ১১ বছরের এক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে খানজাহান আলী থানার গিলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সে পাথর নিক্ষেপ করেছিল অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক অসিম কুমার দাস বলেন, শিশুটি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে তা ট্রেনের ইঞ্জিনে লাগে। ট্রেনের গার্ড দ্রুত ওই স্থান থেকে ছেলেটিকে আটক করে যশোর রেলওয়ে স্টেশনে নিয়ে যান। সেখান থেকে তাকে খুলনায় নেওয়া হয়। পরে বিকেলে রেলওয়ে আইনের ১৩০ ধারায় মামলা করা হলে ওই মামলায় শিশুটিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে শিশু আদালতে পাঠানো হয়।