খুলনায় ডেঙ্গুতে গৃহবধূ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম রোজিনা বেগম। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার খায়রুল ইসলামের স্ত্রী। খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হলো। এ দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের বাড়ি মণিরামপুর, একজনের বাড়ি বাঘারপাড়ায় ও অপরজনের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ডেঙ্গু আক্রান্ত রোজিনা বেগমকে বৃহস্পতিবার ভোর চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত পৌনে ১০টার দিকে আইসিইউতে তাঁর মৃত্যু হয়।