খুলনায় নাতির দায়ের কোপে দাদি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছা উপজেলায় নাতি মো. খলিল মোড়লের (২১) দায়ের কোপে দাদি মোছা. নূরজাহান বেগম (৬২) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীঘণ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত খলিল মোড়লকে আটক করেছে। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছিল।

দুপুরের দিকে দা নিয়ে নারিকেল পাড়তে যাচ্ছিলেন খলিল। এই সময় তাঁর দাদি নূরজাহান বেগম ছিলেন রান্নাঘরে। হঠাৎ দা দিয়ে নূরজাহানের গলায় কোপ দেন খলিল।

পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, খলিলের পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, খলিল কিছুটা মানসিক বিকারগ্রস্ত। দুপুরের দিকে দা নিয়ে নারিকেল পাড়তে যাচ্ছিলেন তিনি। এই সময় দাদি নূরজাহান বেগম ছিলেন রান্নাঘরে। হঠাৎ দা দিয়ে নূরজাহানের গলায় কোপ দেন খলিল। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই বৃদ্ধা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই এসআই।