খুলনায় শ্বাসকষ্টে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে নয়টায় ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মারা যাওয়া ওই তরুণের বয়স ২৪ বছর। তাঁর বাড়ি খুলনা নগরের লবণচরা এলাকায়।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, করোনাভাইরাসের কারণে তৈরি করা ফ্লু কর্নারে ওই তরুণ ভর্তি ছিলেন। শ্বাসকষ্টে তিনি মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।