খেলতে খেলতে সড়কে, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বন্ধুদের সঙ্গে খেলার সময় অটোরিকশার ধাক্কায় সোহান হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা ভবানীগঞ্জ-বান্দাইখাঁড়া সড়কের খালিশপুরে এ ঘটনা ঘটে। সোহান উপজেলার খালিশপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সোহান বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। অন্য বন্ধুদের সঙ্গে সড়ক পারাপার হওয়ার সময় বান্দাইখাঁড়ার দিকে যাওয়া একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলার পর শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।