খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত
প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জে ছোট বোনের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে গিয়ে শ্বাসরোধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু নাম মাইশা আক্তার (১০)। সে সিলেটের ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহজাহান কবিরের মেয়ে।

শাহজাহান কবির চাকরিসূত্রে ফেঞ্চুগঞ্জের মোগলপুরে ভাড়াবাসায় থাকেন। তাঁদের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে।

মাইশা তার ছোট বোনের সঙ্গে বাড়িতে খেলছিল। এ সময় জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত মাইশার গলায় সেটি পেঁচিয়ে যায়।

নিহত শিশুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাইশা তার ছোট বোনের সঙ্গে বাড়িতে খেলছিল। এ সময় জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত মাইশার গলায় সেটি পেঁচিয়ে যায়। এতে শ্বাসরোধ হয়ে অচেতন হয়ে পড়ে সে। এ সময় মাইশার ছোট বোনের ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে মাইশাকে উদ্ধার করে। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন বলেন, শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পর লাশ উদ্ধার করেছেন। পরিবারের সদস্যরা তার মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। আবেদন মঞ্জুর হলে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।