খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পুকুরের পানিতে ডুবে মারা গেছে এক শিশু। আজ রোববার সকালে উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম সোহান মিয়া (৬)। তার বাবার নাম বাবুল ফকির।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, আজ সকালে সোহান বাড়ির পাশে খেলছিল। পরিবারের লোকজনের অজান্তে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

প্রতিবেশী মো. আরিফ জানান, পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখা যায়।

সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।